June 17, 2026, 12:59 pm
শিরোনাম :
চার সাংবাদিকদের নামে মিথ্যা মামলার নিন্দা জানাল বাংলাদেশ বার্তা সোসাইটি আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার হত্যার অস্ত্র ও মোবাইল ফোন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, ইতিহাস গড়ল আফ্রিকার নবাগতরা জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় স্বপ্নার যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ২৭৬ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন রুমিন ফারহানা কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতার ও এক নিষ্পাপ শিশুর অবরুদ্ধ শৈশব অনলাইনে হাজিরা দিতে জীবনের ঝুঁকি নিয়ে গাছের মাথায় শিক্ষক, নেট দুনিয়ায় ভাইরাল! লক্ষীপুরে সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

কাকুলী প্রধান ঢাকা ।

অপু বিশ্বাসকে অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে তার সংযোগ অব্যাহত রয়েছে। নিয়মিত বিভিন্ন ফটোশুটে অংশ নিয়ে সেই ছবিগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। প্রিয় অভিনেত্রীকে নানা রঙে ও ভিন্ন ভিন্ন সাজে দেখে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করেন।

সোমবার রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে দেখা যায় নীল শাড়িতে, কানে-গলায় হালকা অথচ আভিজাত্যপূর্ণ গয়নায় সজ্জিত এবং মুখজুড়ে উচ্ছ্বল হাসি। নীল শাড়িতে তিনি যেন অপরাজিতা ফুলের মতোই স্নিগ্ধ ও মোহনীয় হয়ে উঠেছেন।

ছবিগুলোর ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “নীলের এই আভায় নিজেকে যেন রাজকীয় মনে হচ্ছে।”

ফটোশুটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও উল্লেখ করেছেন তিনি, যা থেকে ধারণা করা হচ্ছে এটি একটি প্রচারণামূলক ফটোশুট।

নীল শাড়িতে অপু বিশ্বাসের নতুন এই লুক দেখে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন। কেউ তাকে ‘নীল পরী’ বলে অভিহিত করেছেন, কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে।’ আবার অনেকে তার হাসিখুশি জীবন কামনা করে শুভকামনাও জানিয়েছেন।

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ছায়াবৃক্ষ ছবিতে। বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন নিরব। এরপর একাধিক নতুন ছবিতে যুক্ত হওয়ার খবর পাওয়া গেলেও সেগুলোর কোনোটি এখনো মুক্তির মুখ দেখেনি।



ফেসবুক কর্নার