June 17, 2026, 10:41 am
শিরোনাম :
চার সাংবাদিকদের নামে মিথ্যা মামলার নিন্দা জানাল বাংলাদেশ বার্তা সোসাইটি আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার হত্যার অস্ত্র ও মোবাইল ফোন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, ইতিহাস গড়ল আফ্রিকার নবাগতরা জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় স্বপ্নার যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ২৭৬ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন রুমিন ফারহানা কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতার ও এক নিষ্পাপ শিশুর অবরুদ্ধ শৈশব অনলাইনে হাজিরা দিতে জীবনের ঝুঁকি নিয়ে গাছের মাথায় শিক্ষক, নেট দুনিয়ায় ভাইরাল! লক্ষীপুরে সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

চার সাংবাদিকদের নামে মিথ্যা মামলার নিন্দা জানাল বাংলাদেশ বার্তা সোসাইটি

অভয়নগর প্রতিবেদক

 

প্রেস বিজ্ঞপ্তি :

তথ্যভিত্তিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ প্রতিষ্ঠানের চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনায় বাংলাদেশ বার্তা সোসাইটি গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

প্রকাশিত সংবাদে প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অথচ এসব অভিযোগের তথ্যগত জবাব না দিয়ে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে একটি মাদক ব্যবসায়ীকে দিয়ে মামলা করানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সত্য হয়ে থাকলে এটি কেবল কয়েকজন সাংবাদিককে হয়রানি করার অপচেষ্টা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের একটি বিপজ্জনক দৃষ্টান্ত।

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো জনস্বার্থে সত্য উদঘাটন করা এবং ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের তথ্য জনগণের সামনে তুলে ধরা। অনুসন্ধানী সাংবাদিকতার জবাব মামলা, ভয়ভীতি বা হয়রানির মাধ্যমে দেওয়া হলে তা গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবিধানস্বীকৃত সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী।

বাংলাদেশ বার্তা সোসাইটি (বিবিএস) এর চেয়ারম্যান: জনাব শাহিন আহমেদ ও নির্বাহী পরিচালক: সোহাগ সরদার বলেন, সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। একই সঙ্গে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন, সুশীল সমাজ এবং গণতন্ত্রে বিশ্বাসী সকল নাগরিকের প্রতি আমরা আহ্বান জানাই, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম রক্ষার এই ন্যায্য আন্দোলনে সোচ্চার হোন।

আমরা চাই স্বাধীন ও মুক্ত গণমাধ্যম।
সত্য প্রকাশের অধিকার রুদ্ধ করা যাবে না।
হয়রানিমূলক মামলার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে।



ফেসবুক কর্নার