June 15, 2026, 9:32 am
শিরোনাম :
মানিকগঞ্জকে শান্ত ও নিরাপদ জেলা গড়ার প্রত্যয়, আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মানবতাবিরোধী অপরাধনানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু সব গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস রাতের আঁধারে আগাছানাশক স্প্রে, ঝিনাইদহে ৩ বিঘা তিল ক্ষেত পুড়ে ছাই টোলপ্লাজা এলাকা থেকে নাসিরের মরদেহ উদ্ধার বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত সাতক্ষীরায় বুশরা ও এমআর গ্রুপের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দিশেহারা গ্রাহকরা জুলাই আন্দোলনে পরিচয় থেকে প্রেম, বিয়ের পিঁড়িতে দুই তরুণ-তরুণী বিচ্ছেদ নাকি পুনর্মিলন? বিজয়-সঙ্গীতাকে ঘিরে জল্পনার শেষ কোথায়! দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

সব গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

অভয়নগর প্রতিবেদক

গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রতিষ্ঠানটি জানায়, এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১১ জুন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।

জিপিএস সংযুক্তির কারিগরি বিবরণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকে পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে



ফেসবুক কর্নার