June 15, 2026, 9:32 am
শিরোনাম :
মানিকগঞ্জকে শান্ত ও নিরাপদ জেলা গড়ার প্রত্যয়, আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মানবতাবিরোধী অপরাধনানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু সব গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস রাতের আঁধারে আগাছানাশক স্প্রে, ঝিনাইদহে ৩ বিঘা তিল ক্ষেত পুড়ে ছাই টোলপ্লাজা এলাকা থেকে নাসিরের মরদেহ উদ্ধার বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত সাতক্ষীরায় বুশরা ও এমআর গ্রুপের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দিশেহারা গ্রাহকরা জুলাই আন্দোলনে পরিচয় থেকে প্রেম, বিয়ের পিঁড়িতে দুই তরুণ-তরুণী বিচ্ছেদ নাকি পুনর্মিলন? বিজয়-সঙ্গীতাকে ঘিরে জল্পনার শেষ কোথায়! দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

টোলপ্লাজা এলাকা থেকে নাসিরের মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে মো. নাসির মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মধুমতী সেতুর টোলপ্লাজার সার্ভিস লেনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসির মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত সরোয়ার মিয়ার ছেলে বলে জানা গেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে।



ফেসবুক কর্নার