June 14, 2026, 7:42 pm
শিরোনাম :
সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ অ্যাডভোকেট হান্নান শাহের উদ্যোগে অগ্নিদুর্গত পরিবারের পাশে ছাত্রদল, টিন ও নগদ সহায়তা প্রদান গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, বিক্রেতাকে জরিমানা বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত? ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের কথিত পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক মিমির বিরুদ্ধে ২ মামলা, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি বরিশালে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান গ্রেফতার বিশ্বকাপ মঞ্চে নোরার ‘সির সির’ গান, কীভাবে অনুপ্রেরণা পান অভিনেত্রী?

অ্যাডভোকেট হান্নান শাহের উদ্যোগে অগ্নিদুর্গত পরিবারের পাশে ছাত্রদল, টিন ও নগদ সহায়তা প্রদান

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী উপজেলার ২নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রী নিপেন চন্দ্র রায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

অ্যাডভোকেট হান্নান শাহের উদ্যোগে ছাত্রদলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে ছাত্রদলের নেতাকর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী, দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিনুর আরাফাত, বালিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরে আলম, শুখানপুখুরী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের সুবহান লিখন, ফরহাদ হোসেন, জিয়াউল হকসহ অন্যান্য নেতাকর্মী।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একটি অগ্নিকাণ্ড একটি পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্নকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। এমন কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ছাত্রদল এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের বসতঘরসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছিলেন। ছাত্রদলের দেওয়া টিন ও নগদ অর্থ তাদের নতুন করে ঘর নির্মাণ এবং স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।

এলাকাবাসী অ্যাডভোকেট হান্নান শাহ ও ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালে বিপর্যস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।



ফেসবুক কর্নার