June 14, 2026, 7:42 pm
শিরোনাম :
সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ অ্যাডভোকেট হান্নান শাহের উদ্যোগে অগ্নিদুর্গত পরিবারের পাশে ছাত্রদল, টিন ও নগদ সহায়তা প্রদান গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, বিক্রেতাকে জরিমানা বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত? ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের কথিত পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক মিমির বিরুদ্ধে ২ মামলা, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি বরিশালে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান গ্রেফতার বিশ্বকাপ মঞ্চে নোরার ‘সির সির’ গান, কীভাবে অনুপ্রেরণা পান অভিনেত্রী?

সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

ইমন হুসাইন, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব-সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। সাম্প্রতিক এ মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিবাদ দেখা দিয়েছে।

রোববার (১৪ জুন) রাতে নগরীর আগ্রাবাদ মোড় থেকে ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাইমুনুল ইসলাম মামুন। তিনি বলেন, হিজাব মুসলিম নারীদের জন্য একটি ধর্মীয় বিধান এবং এ বিষয়ে অবমাননাকর বা কটাক্ষমূলক মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।
বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তারা বিতর্কিত মন্তব্য প্রত্যাহার এবং জনসম্মুখে দুঃখ প্রকাশের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার