June 7, 2026, 5:21 am
শিরোনাম :
দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সাংস্কৃতিক, সামাজিক ও সচেতনতামূলক সংগঠন ‘আজাদী মঞ্চ’-এর ২০২৬-২০২৭ সেশনের জন্য ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে এইচ. এম. ইসমাইল সাইফ সভাপতি এবং সুমাইয়া আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) সংগঠনের কার্যকরী সাধারণ পরিষদের সভা শেষে প্রতিষ্ঠালগ্নের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
আজাদী মঞ্চ স্থানীয় তরুণ ও ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত একটি সাংস্কৃতিক ও সমাজসচেতনতামূলক সংগঠন। শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি কাওয়ালী, মুসলিম ঐতিহ্য ও ইতিহাসভিত্তিক আয়োজন, কবিতা, সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। একইসঙ্গে সামাজিক অন্যায়, বৈষম্য ও বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে সচেতনতামূলক ও প্রতিবাদী কর্মসূচির মাধ্যমেও সংগঠনটি নোয়াখালীতে পরিচিতি লাভ করেছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ রানা, সহ-সভাপতি মুবারক বিন মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন আপন, অর্থ সম্পাদক তামজিদুর রহমান রায়হান, সহ-অর্থ সম্পাদক সাবিনা ইয়াসমিন, দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন আলিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমায়ের হাসনাত, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক তানভীর হোসেন আনমুন, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মিরাজ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রাসেল হোসাইন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদুল আমিন, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক জাহিদ হোসেন সৌরভ এবং শৃঙ্খলা ও জনশক্তিবিষয়ক সম্পাদক আলামিন জাহিদ নির্জন।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল নাঈম, আরমান হোসাইন, হাসিন হাসনাত তাহসিন এবং আল আমিন।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয় এবং সংগঠনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



ফেসবুক কর্নার