June 6, 2026, 3:12 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে ওই প্রচেষ্টা প্রতিহত করেছে।
শুক্রবার সীমান্তবর্তী একটি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েকজন বাংলাদেশি নাগরিককে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং সীমান্তে নজরদারি জোরদার করেন।
পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পুশইন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তবে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার