June 17, 2026, 9:12 am
শিরোনাম :
চার সাংবাদিকদের নামে মিথ্যা মামলার নিন্দা জানাল বাংলাদেশ বার্তা সোসাইটি আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার হত্যার অস্ত্র ও মোবাইল ফোন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, ইতিহাস গড়ল আফ্রিকার নবাগতরা জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় স্বপ্নার যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ২৭৬ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন রুমিন ফারহানা কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতার ও এক নিষ্পাপ শিশুর অবরুদ্ধ শৈশব অনলাইনে হাজিরা দিতে জীবনের ঝুঁকি নিয়ে গাছের মাথায় শিক্ষক, নেট দুনিয়ায় ভাইরাল! লক্ষীপুরে সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

লক্ষীপুরে সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আমজাদ হোসেন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ব্যস্ততম লরেন্স-নবীগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ডোবার আকার ধারণ করে, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। সড়কের আশপাশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা থাকায় শত শত শিক্ষার্থীকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করতে হচ্ছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জরুরি সেবাপ্রার্থী ও রোগীরা। ভাঙাচোরা সড়কের কারণে গুরুতর অসুস্থ রোগী এবং গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একই সঙ্গে বয়োবৃদ্ধদের জন্যও এই সড়কে চলাচল আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা দিয়ে সুস্থ মানুষ চললেও অসুস্থ হয়ে যায়। প্রতিনিয়ত ইজিবাইক ও রিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।”

সড়কের বেহাল অবস্থা সম্পর্কে জানতে চাইলে কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ বলেন, “আমরা সড়কটির বেহাল দশার বিষয়টি অবগত আছি। রাস্তাটি টেকসইভাবে সংস্কারের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আবেদন ও প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে এখনো বরাদ্দ অনুমোদন হয়নি। বাজেট পাস হলেই দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।”

এলাকাবাসীর আশঙ্কা, দিন দিন সড়কটির অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ লাঘব ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের জোর দাবি, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে লরেন্স-নবীগঞ্জ সড়কের সংস্কারকাজ শুরু করা হোক।



ফেসবুক কর্নার