June 17, 2026, 9:26 am
শিরোনাম :
চার সাংবাদিকদের নামে মিথ্যা মামলার নিন্দা জানাল বাংলাদেশ বার্তা সোসাইটি আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার হত্যার অস্ত্র ও মোবাইল ফোন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, ইতিহাস গড়ল আফ্রিকার নবাগতরা জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় স্বপ্নার যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ২৭৬ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন রুমিন ফারহানা কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতার ও এক নিষ্পাপ শিশুর অবরুদ্ধ শৈশব অনলাইনে হাজিরা দিতে জীবনের ঝুঁকি নিয়ে গাছের মাথায় শিক্ষক, নেট দুনিয়ায় ভাইরাল! লক্ষীপুরে সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

জনগণের আস্থার প্রতীক পুলিশ সুপার তারিকুল ইসলাম, নিরাপদ নওগাঁ গঠনে নিরলস প্রয়াস

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তাঁর নেতৃত্ব, পেশাদারিত্ব ও জনবান্ধব কর্মকাণ্ডের কারণে নওগাঁবাসীর মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি আরও জোরদার হয়েছে।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। নিয়মিত অভিযান, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জনগণের সঙ্গে সমন্বিত পুলিশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সেবামুখী পুলিশ ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, পুলিশ সুপারের নেতৃত্বে জেলার পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়েছে। সড়ক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। ফলে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে আগের তুলনায় বেশি আশ্বস্ত বোধ করছেন।
একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক গুণাবলীর কারণেও তিনি সাধারণ মানুষের কাছে প্রশংসিত। জনগণের অভিযোগ ও সমস্যা গুরুত্বের সঙ্গে শোনা, দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং পুলিশি সেবার মান উন্নয়নে তাঁর আন্তরিকতা নওগাঁবাসীর মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
নওগাঁবাসীর প্রত্যাশা, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ নওগাঁ গড়ে তোলার কার্যক্রম ভবিষ্যতেও আরও বেগবান হবে।
নিরাপদ নওগাঁ ও শান্তির নওগাঁ বিনির্মাণে জনগণের আস্থার নাম—পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।



ফেসবুক কর্নার