June 17, 2026, 10:06 am
শিরোনাম :
চার সাংবাদিকদের নামে মিথ্যা মামলার নিন্দা জানাল বাংলাদেশ বার্তা সোসাইটি আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার হত্যার অস্ত্র ও মোবাইল ফোন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, ইতিহাস গড়ল আফ্রিকার নবাগতরা জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় স্বপ্নার যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ২৭৬ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন রুমিন ফারহানা কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতার ও এক নিষ্পাপ শিশুর অবরুদ্ধ শৈশব অনলাইনে হাজিরা দিতে জীবনের ঝুঁকি নিয়ে গাছের মাথায় শিক্ষক, নেট দুনিয়ায় ভাইরাল! লক্ষীপুরে সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

মৌরভীবাজারে  পুলিশের অভিযানে গাঁজা ও ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার, মাদক কারবারির বিরুদ্ধে মামলা

কাউছার আহমেদ কুড়াউলা প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জালাল মিয়া (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।

মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১৩ জুন) বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের সিলিংয়ের ওপর রাখা চারটি প্যাকেট থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং শয়নকক্ষের বক্স খাটের ড্রয়ারে বিক্রির জন্য প্রস্তুত অবস্থায় রাখা আরও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) উত্তম কুমার বিশ্বাস।

উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পলাতক আসামি জালাল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জালাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার