April 23, 2026, 5:54 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

স্বাস্থ্যসেবায় নতুন গতি: কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ চিকিৎসকের যোগদান

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির খবর এলো উপকূলীয় কয়রা উপজেলায়। ৪৮তম (বিশেষ) বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ ৭ জন নবাগত চিকিৎসক কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নবাগতদের বরণ ও সংক্ষিপ্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য, ডা. আশিকুর রহমান ও ডা. হিরন্ময় ঢালী বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে সেবা কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছিল। নতুন ৭ জন চিকিৎসক যোগদানের ফলে এখন সেবা প্রদান সহজতর হবে। যোগদানকারী চিকিৎসকরা হলেন—ডা. মোহসিনা সাকিব, ডা. তন্ময় মন্ডল, ডা. ডালটন সানা, ডা. আবির সরকার, ডা. ইমরান হোসেন, ডা. মাম্পী মন্ডল ও ডা. তমালিকা খাতুন। তাঁদের বিভিন্ন বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবাগত চিকিৎসক ডা. মোহসিনা সাকিব বলেন, নিজ এলাকায় সেবা দেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন চিকিৎসক সংকটে ভোগা এ অঞ্চলের মানুষের জন্য এটি স্বস্তির খবর। প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসা ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন চিকিৎসকদের যোগদানে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।



ফেসবুক কর্নার