June 24, 2026, 1:08 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

এ বছর কপ৩১ আয়োজন করবে তুরস্ক

অভয়নগর প্রতিবেদক

নবায়নযোগ্য জ্বালানিতে বড় অগ্রগতি অর্জন করেছে তুরস্ক। দেশটির মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৬২ শতাংশ এখন নবায়নযোগ্য উৎস থেকে আসছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শুক্রবার ‘জেমরে ফান্ড’-এর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে মোট স্থাপিত সক্ষমতায় নবায়নযোগ্য জ্বালানির অংশ ৬২ শতাংশে উন্নীত করা হয়েছে।

এরদোয়ান আরও জানান, বনায়নের ক্ষেত্রে তুরস্ক বিশ্বে শীর্ষ দেশগুলোর একটি। ইউরোপে বনভূমির পরিমাণ বৃদ্ধিতে দ্রুত অগ্রসরমান দেশগুলোর মধ্যেও তুরস্ক অন্যতম।

তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু ইস্যুতে আজ পুরো বিশ্ব কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, জলবায়ু ও পরিবেশ সংকট উপেক্ষা করা আর সম্ভব বা সঠিক নয়।

প্রেসিডেন্ট এরদোয়ান পরিবেশ সচেতনতাকে মাতৃভূমির চেতনা এবং ভবিষ্যৎ নির্মাণের চেতনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য আরও বাসযোগ্য, সুন্দর ও পরিচ্ছন্ন তুরস্ক গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, তুরস্ক এ বছর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ আয়োজন করবে, যেখানে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

এরদোয়ান বলেন, এখন আর শুধু কথার সময় নয়, কাজের সময়।

তিনি আরও জানান, পরিবেশ প্রকল্পে কোনো ধরনের রাজনৈতিক বৈষম্য করা হয় না; প্রকৃতি রক্ষায় সহায়ক প্রতিটি পদক্ষেপকেই সরকার সমর্থন করে। তথ্যসূত্র : টিআরটি ওয়ার্ল্ড



ফেসবুক কর্নার