June 24, 2026, 1:55 pm
শিরোনাম :
নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র

ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

সুরাইয়া ইয়াসমিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মৌসুমি আক্তার মৌ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এয়াকুব আলী। এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অতিথিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মৌসুমি আক্তার মৌ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে নিজস্ব মেধা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন এবং বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বিদায় মানেই সম্পর্কের সমাপ্তি নয়; বরং এটি নতুন জীবনের পথে যাত্রার সূচনা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের সমন্বয় সাধনের পরিকল্পনার কথাও তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের স্মারক উপহার প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার