July 3, 2026, 4:56 am
শিরোনাম :
নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক

বিএনপি নেতা ইয়াবাসহ গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল শেখকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা ডিবি পুলিশের একটি দল শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে দারিয়াপুর ইউনিয়নের পারপাটোড়া গ্রামের লিয়াকত আলী শেখের ছেলে মোঃ শরিফুল শেখকে হাতেনাতে আটক করা হয় বলে পুলিশ জানায়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়া গণমাধ্যমকে বলেন, “মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শ্রীপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে নিয়মিত তৎপর রয়েছে।”
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার