March 9, 2026, 7:53 pm
শিরোনাম :
এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ার মেধাবী শিক্ষার্থী রিজওয়ান হোসেন রাজশাহী ক্যাডেট কলেজে চান্স অর্জন ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার

অভয়নগর প্রতিবেদক

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নতুন প্রশাসক হিসেবে শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে দেশের কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শওকত হোসেন সরকার এর আগে কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শওকত হোসেন সরকার বলেন, নাগরিক সেবা সহজীকরণ, উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তার অগ্রাধিকার হবে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন প্রশাসকের নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশনের নাগরিক সেবা ও চলমান উন্নয়ন কার্যক্রমে গতি আসবে।



ফেসবুক কর্নার