July 3, 2026, 3:00 am
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

বাঘারপাড়ায় পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

রাজিবুল ইসলাম

যশোরের বাঘারপাড়া উপজেলা সদরে দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের ডাককে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকা এবং উপজেলা মোড় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে।
ইউএনও ভূপালী সরকার জানান, একই স্থানে দুই পক্ষ সমাবেশের ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার আশঙ্কা দেখা দেয়। জননিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
প্রশাসন সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।



ফেসবুক কর্নার