March 9, 2026, 5:40 am
শিরোনাম :
নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২ মৌলভীবাজারে পৃথক অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, ৬ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় কুপ্রস্তাব দেওয়ায় যুবককে গণধোলাই, সাংবাদিককে হুমকি পটিয়ায় বাসের ধাক্কায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রী আহত কুষ্টিয়ায় মাদক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা কালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নাসির উদ্দিন পাটোয়ারীর বরিশাল সফর  কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দর্শনায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গার দর্শনায় ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দর্শনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মারুফ খান ওরফে অন্তর (২৮) দর্শনা থানাধীন পৌরসভার আজিমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দর্শনা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৯টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মারুফ খান ওরফে অন্তরকে আটক করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নয়টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার