April 29, 2026, 2:41 am
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

নজরুল ইসলাম মন্ডল–এর সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

অভয়নগর প্রতিবেদক

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে দুর্গাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুর্গাপুর উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা। সভার শুরুতেই ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, শিক্ষা, কৃষি, সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, দুর্গাপুরের কৃষিজমি অপরিকল্পিত পুকুর খননের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে কৃষিজমি রক্ষায় কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, উপজেলার টেকসই উন্নয়নের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনসেবা কার্যক্রম পরিচালনার ওপর তিনি জোর দেন।
সভা শেষে দুর্গাপুরকে আধুনিক ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তরের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত এমপি।



ফেসবুক কর্নার