April 29, 2026, 2:41 am
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মহেশপুরে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মতিয়ার রহমানের

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ মতিয়ার রহমান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মতিয়ার রহমান বলেন, “ইজিবাইক থেকে কোনো ধরনের চাঁদা উত্তোলন করা যাবে না। জলমহলকেন্দ্রিক চাঁদাবাজি, ভূমি রেজিস্ট্রি অফিসের অনিয়ম, মাদক ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, ঝিনাইদহ-৩ আসনকে একটি নিরাপদ, মানবিক ও বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলাই তার অঙ্গীকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক আহম্মেদ, মহেশপুর থানার ওসি মেদেহী হাসান, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আজমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম এবং মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. হেলেনা আক্তার নিপাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, “সকলের সহযোগিতায় মহেশপুরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”



ফেসবুক কর্নার