July 3, 2026, 3:54 am
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

শার্শায় পল্লী চিকিৎসক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইকরামুল ইসলাম

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন (৩৮) হত্যা মামলার প্রধান আসামি চাকরিচ্যুত পুলিশ সদস্য গাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে এক সহযোগীকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। এর আগে সোমবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সহায়তায় রাজধানী ঢাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার গাজী মশিউর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলাইতলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে শার্শা উপজেলার গাতীপাড়া কুলপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আল-আমীন তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। একদল ব্যক্তি তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সন্দেহভাজন তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে নিহতের ছোট ভাই থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক বিরোধের জেরে নিহতের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী গাজী মশিউর রহমান এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
ওসি মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় প্রধান আসামিকে ঢাকা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও অন্যান্য জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার