April 29, 2026, 1:22 am
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

রৌমারীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন, গুণগত মানে আপসহীন থাকার নির্দেশ

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়নাধীন অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রকল্পের কাজ তদারকি করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও প্রকল্পগুলোর অগ্রগতি ও কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া কার্যক্রমগুলো খতিয়ে দেখেন।
তিনি গয়টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজ এবং রৌমারী মহিলা কলেজ মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া টালুয়ারচর পূর্বপাড়া পাকা রাস্তা মেরামত ও গাইডওয়াল নির্মাণ, পুরারচর এলাকায় জাহিদুলের দোকান থেকে আ. হামিদ আলীর বাড়িগামী রাস্তা এবং তজুর বাড়ি থেকে ইউনুসের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ও সিসি করণ কাজ তদারকি করেন। পাশাপাশি মহিলা কলেজপাড়া রোড থেকে গাজীর বাড়িগামী রাস্তার উন্নয়ন কাজ এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন ‘বীর নিবাস’-এর কাজও পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ইউএনও আলাউদ্দিন সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি জানান, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং কাজের মান বজায় রাখতে প্রশাসন আপসহীন থাকবে।
তিনি বলেন, “জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়ন আমাদের অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে হবে, যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে সুফল পায়।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনওর সরেজমিন পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, প্রশাসনের এমন সক্রিয় তদারকি উন্নয়ন কাজে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করবে।



ফেসবুক কর্নার