April 29, 2026, 1:22 am
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

এলাকার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি 

মোহাম্মদ আলী রয়েল

 মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, “আমি কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মানুষ জনরায়ের মাধ্যমে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি তা কখনো ভুলতে পারবো না। এই ঋন শোধ করতে আমি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো।”
​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় খুশালপুরস্থ নিজ বাসভবনে বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব’ কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা স্মারক গ্রহণকালে তিনি এসব কথা বলেন।
​ঐক্যের ডাক ও উন্নয়নের অঙ্গীকার
​অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় নব‌নির্বা‌চিত এম‌পি জনাব, হাজী মু‌জিবুর রহমান চৌধুরী এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি এবং অবকাঠামগত উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনী এলাকার সাধারণ মানুষের দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
​উপস্থিত নেতৃবৃন্দ
​শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রত্যাশা ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​প্রেসক্লাব নেতৃবৃন্দ: সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম মুকুল, সহ-সভাপতি আব্দুল হামিদ, ফজলু মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজিম মিয়া, দপ্তর সম্পাদক মালিক মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক রাজন মিয়া, সদস‌্য মোহাম্মদ আলী রা‌য়েল, সদস্য আব্দুল রউফ, সৈয়দ শিহাব উদ্দিন, রাফি প্রমুখ।
​রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপদেষ্টা: জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ক্লাবের উপদেষ্টা দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান জনাব অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন।
​শেষে মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি পুনরুল্লেখ করেন।



ফেসবুক কর্নার