April 29, 2026, 1:04 am
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

রমজানে লালমনিরহাটে বাজার তদারকি, জরিমানা ও সতর্কবার্তা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখতে লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলা শহরের মিশন মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় অস্থায়ী ফলের দোকানে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন ও পণ্যের মেয়াদ উল্লেখ না থাকায় কয়েকজন বিক্রেতাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে ইফতার সামগ্রীর মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পোড়া তেল ব্যবহার না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। প্রশাসন জানায়, রমজানজুড়ে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অন্যদিকে, আদিতমারী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম এবং নিরাপদ খাদ্য কর্মকর্তার নেতৃত্বে মহিষখোচা বাজারসহ বিভিন্ন বাজারে প্রায় অর্ধশতাধিক দোকান পরিদর্শন করা হয়। এ সময় একরামুল হকের মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানসম্মত পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।



ফেসবুক কর্নার