April 23, 2026, 9:01 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

অগ্রাধিকার ভিত্তিতে পবা–মোহনপুরের উন্নয়ন শুরু হবে: এমপি মিলন

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর পবা–মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে পবা ও মোহনপুর উপজেলার উন্নয়ন কাজ শুরু করা হবে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, কৃষি অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন তিনি। শপথের তিনদিন পর রাজশাহীতে ফিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘ সময় পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন উন্নয়নমূলক কাজ করার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।” নির্বাচনী প্রচারণার সময় দুই উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা তার নজরে এসেছে উল্লেখ করে তিনি জানান, প্রথমেই সড়ক উন্নয়ন কাজ শুরু করা হবে। যেসব এলাকায় এখনও কাঁচা রাস্তা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পাকা করা হবে।
এমপি মিলন বলেন, পবা–মোহনপুর অঞ্চলকে শস্যভাণ্ডার বলা হয়। এখানে বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হলেও সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ কারণে কৃষকদের লোকসান গুনতে হয়। তিনি এলাকায় একটি কৃষি ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি মোহনপুরে পান সংরক্ষণ ও রোগ প্রতিরোধে গবেষণামূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
বরেন্দ্র অঞ্চলে পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে পানীয় ও সেচের পানির সংকট দেখা দিতে পারে। এ সমস্যা সমাধানে খাল খনন কর্মসূচি এবং ড্রেনের পানি পরিশোধন করে সেচ কাজে ব্যবহারের জন্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। মাদক সমস্যাকে বড় সামাজিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই সব কার্যক্রম পরিচালিত হবে।



ফেসবুক কর্নার