March 8, 2026, 7:41 am

সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান শ্রেষ্ঠ নির্বাচিত

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে জানুয়ারি ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলের অগ্রগতি পর্যালোচনা শেষে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন মোঃ খালেদুর রহমান।
তিনি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বশীল নেতৃত্ব, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিলে সাফল্য এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
ক্রাইম কনফারেন্সে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সভাপতিত্ব করেন। জেলার বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানুয়ারি মাসে সার্বিক কর্মদক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে এ সম্মাননা প্রদান করা হয়।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। ওসি মোঃ খালেদুর রহমান বলেন, “এই স্বীকৃতি শ্যামনগর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”
উল্লেখ্য, জেলা পর্যায়ে নিয়মিত অপরাধ বিশ্লেষণ ও কর্মদক্ষতা মূল্যায়নের অংশ হিসেবে প্রতি মাসেই ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়ে থাকে।



ফেসবুক কর্নার