July 2, 2026, 11:33 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলায় কয়রা প্রেসক্লাবের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় অঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাস্টার সদর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমতিয়াজ উদ্দিন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে তাদের ইতিবাচক অবদান অনন্য উল্লেখযোগ্য হিসেবে বর্ণনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিউল্লাহ, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল আলম, কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন, উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক তরিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা মাহফিলটি সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ হিসেবে উল্লেখ করেন।



ফেসবুক কর্নার