March 8, 2026, 7:52 am

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান: ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

জনস্বার্থে বাজার তদারকি জোরদার করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প, মনিহারি দোকান, বেকারি, ফলের দোকান ও মাংসের দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওজনে কম দেওয়ার অভিযোগে ‘ইভা ফিলিং স্টেশন’-কে ওজন ও পরিমাপক মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় জরিমানা করা হয়। এছাড়া একই আইনের আওতায় অন্যান্য প্রতিষ্ঠানকেও দণ্ড প্রদান করা হয়।
মোট ৫টি মামলায় সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক, পুলিশ সদস্য, আনসার বাহিনী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, জনস্বার্থে বাজার মনিটরিং, ভেজাল ও ওজন কারচুপি প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় ক্রেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা ন্যায্য দামে নিরাপদ খাদ্যপণ্য পাবেন।



ফেসবুক কর্নার