April 28, 2026, 9:42 pm
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

প্রাণী সংরক্ষণে নাটোরে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

অভয়নগর প্রতিবেদক

“দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল, প্রাণী শিকারকে না বলুন”—এই স্লোগানকে সামনে রেখে নাটোরে অর্ধশতাধিক সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান-এর নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় প্রাণীকুলের কল্যাণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি সপ্তাহব্যাপী একটি দল নাটোরের বিভিন্ন গ্রাম, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এ কার্যক্রমের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সাইনবোর্ডগুলোতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বন্যপ্রাণী শিকার, আটক, ক্রয়-বিক্রয়, দখলে রাখা, পাচার বা নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ—এ বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীর প্রতি নির্দয় আচরণ বন্ধের আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক বার্তায় আরও উল্লেখ করা হয়, পরিযায়ী পাখি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—তারা ক্ষতিকর কীটপতঙ্গ দমন, পরাগায়ন এবং জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরে জানানো হয়, গত কয়েক দশকে বিশ্বব্যাপী বিপুলসংখ্যক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে, যা পরিবেশের জন্য উদ্বেগজনক।
সংগঠনটি দীর্ঘদিন ধরে আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে বলে জানানো হয়।
স্থানীয়দের অনেকে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার