April 23, 2026, 5:56 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পোরশা উপজেলায় প্রায় ১৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে মূর্তিটি নিতপুর ইউনিয়নের শিতলী গ্রামের রাশিদুল ইসলামের পারিবারিক কবরস্থানের পাশে পাওয়া যায়।
পুলিশ জানায়, মূর্তিটি শরিষা খড় দিয়ে ঢাকা অবস্থায় রাখা ছিল। স্থানীয় স্বর্ণকারদের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে ধারণা করা হয়েছে এটি কষ্টিপাথরের তৈরি। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, মূর্তিতে দুইজন নারী ও পুরুষের চিত্র রয়েছে এবং এটি সম্ভবত অসৎ উদ্দেশ্যে বিক্রির জন্য কেউ রেখে দিয়েছিল।
ওজন ১৩৭ কেজি হলেও মূর্তিটি প্রকৃতপক্ষে কষ্টিপাথরের কিনা তা চূড়ান্তভাবে নির্ধারণ করবেন বিশেষজ্ঞরা। আপাতত এটি থানার মালখানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মূর্তিটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে পাঠানো হবে। তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার