April 28, 2026, 8:04 pm
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

নীলফামারীতে সেমাই কারখানায় যৌথ অভিযান, জরিমানা আদায়

অভয়নগর প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী বাজার এলাকায় অবস্থিত একটি সেমাই ও বুন্দিয়া কারখানায় আজ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিঃ যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, নীলফামারী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী।
অভিযানে কারখানায় অননুমোদিত রং ব্যবহার, পোড়া তেল ব্যবহার এবং সেমাই প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১৭,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কারখানাটিকে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন মোঃ শিহাব উদ্দীন, নিরাপদ খাদ্য অফিসার, নীলফামারী; মোঃ শামসুল আলম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী; মোঃ আলতাফ হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক, সৈয়দপুর এবং জেলা কমান্ডার আনসারের একটি চৌকস টিম।
নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে



ফেসবুক কর্নার