July 2, 2026, 10:34 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

দশমিনায় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

পটুয়াখালীর দশমিনায় ভুল চিকিৎসায় বাছুরসহ গরুর মৃত্যুর অভিযোগ তুলে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. কে এম জাহিদ হাসানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন উপজেলার আলীপুর ইউনিয়নের বাসিন্দা মো. মিজানুর রহমান।
ভুক্তভোগী মো. মিজানুর রহমান অভিযোগ করেন, গত ২৩ ফেব্রুয়ারি ৫ হাজার টাকার বিনিময়ে একটি গাভিন গরুর স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) করানোর জন্য ডা. কে এম জাহিদ হাসানের সঙ্গে চুক্তিবদ্ধ হন। তার দাবি, চিকিৎসকের ভুল ব্যবস্থাপনার কারণে প্রসবের সময় গরুর পেটে থাকা বাছুরটি মারা যায়। পরবর্তীতে গরুটির সিজারিয়ান অপারেশন করাতে ২০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, টাকার দাবির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ২৪ ফেব্রুয়ারি অভিযুক্ত কর্মকর্তা বিনা পারিশ্রমিকে সিজার করেন। তবে ওই সময় গরুটিও মারা যায়। এ ঘটনায় তিনি ভুল চিকিৎসা, অতিরিক্ত অর্থ দাবি, ভয়ভীতি ও হুমকির অভিযোগ তুলে দশমিনা থানায় মামলা দায়ের করেন।
অভিযোগের বিষয়ে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. কে এম জাহিদ হাসান বলেন, ভুল চিকিৎসা, ২০ হাজার টাকা দাবি, ভয়ভীতি ও হুমকিসহ সব অভিযোগই মিথ্যা।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভুক্তভোগীর সংশ্লিষ্ট দপ্তরেও অভিযোগ জানানো উচিত।



ফেসবুক কর্নার