July 2, 2026, 11:31 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

মণিরামপুরে যৌতুক না পেয়ে ৬ মাসের শিশুসহ স্ত্রীকে একতরফা তালাকের অভিযোগ

মাসুম বিল্লাল মনিরামপুর যশোর

যশোরের মণিরামপুর উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর ৬ মাসের শিশুসহ স্ত্রীকে বাবার বাড়িতে রেখে একতরফা বিবাহ বিচ্ছেদের অভিযোগ উঠেছে স্বামী মিঠুন মন্ডলের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত নারায়ণ মন্ডলের ছেলে মিঠুন মন্ডলের সঙ্গে দেড় বছর আগে পারিবারিকভাবে সমাপ্তি বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়।
সমাপ্তি বিশ্বাস, যিনি চোখের সমস্যাজনিত শারীরিক প্রতিবন্ধিতায় ভুগছেন, অভিযোগ করেন—বিয়ের সময় ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হয় এবং তার বাবা উজ্জ্বল বিশ্বাস তা পরিশোধ করেন। এরপরও বিভিন্ন সময় টাকার জন্য চাপ দেওয়া ও শারীরিক নির্যাতন করা হতো।
তিনি আরও জানান, সম্প্রতি মারধরের পর তাকে ৬ মাসের শিশুসহ বাবার বাড়িতে রেখে আসা হয়। পরে গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে একতরফা তালাকনামা পাঠানো হয়, যেখানে সন্তানের বিষয়টি উল্লেখ করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে মীমাংসার উদ্যোগ থাকলেও তার আগেই তালাকের নোটিশ পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে মিঠুন মন্ডল ও তার মা সুমিতা মন্ডল যৌতুক নেওয়া ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সমাপ্তির আচরণই সংসার ভাঙনের কারণ।
এ বিষয়ে নোটারি পাবলিকের এফিডেভিটে স্বাক্ষরকারী অ্যাডভোকেট তাহমিদ আকাশ বলেন, বিবাহ বিচ্ছেদের বিষয়ে মিঠুন তার কাছে এসেছিলেন, তবে সন্তানের কথা উল্লেখ করেননি। সন্তান থাকলে খোরপোশসহ আইনগত বিষয়গুলো নিষ্পত্তি করা প্রয়োজন বলে তিনি জানান।



ফেসবুক কর্নার