April 28, 2026, 6:30 pm
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের প্রথম কোলাবোরেশন কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, অফিসে ভাঙচুর

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ কার্ড বণ্টন কমিটি গঠনের বিষয়কে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও নেতা আবু মিয়ার মধ্যে কমিটি গঠন নিয়ে কথাকাটাকাটির একপর্যায় তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে আহতরা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম দাবি করেছেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল বিএনপি নামধারী ব্যক্তি কার্যালয়ে হামলা চালিয়েছে। তিনি জানান, ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে।
সংঘর্ষের পর পুলিশ, ডিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধরা সরে যায়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুক কর্নার