April 28, 2026, 6:31 pm
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের প্রথম কোলাবোরেশন কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁর মান্দায় ভেঙে পড়া কালভার্ট পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস ইউএনও’র

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকা একমাত্র ছোট কালভার্ট বুধবার ভেঙে পড়ে। একটি ইটবোঝাই ট্রাক্টর কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় এটি ধ্বসে যাওয়ায় গ্রামটি ও আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ঘটনার খবর পেয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত কালভার্ট ও সংযোগ সড়কের অবস্থা সরেজমিনে দেখেন এবং গ্রামবাসীর সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে ইউএনও গ্রামবাসীকে আশ্বাস দেন দ্রুত কালভার্ট সংস্কার এবং সংযোগ সড়ক উঁচু করে মেরামতের কাজ শুরু হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
গ্রামবাসী আশা প্রকাশ করেছেন যে, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে বর্ষা মৌসুমের আগেই রাস্তা ও কালভার্টের স্থায়ী সংস্কার সম্পন্ন হবে এবং তারা আর দুর্ভোগে পড়বেন না।



ফেসবুক কর্নার