July 2, 2026, 9:25 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ নিয়ে সুখবরের আশ্বাস

অভয়নগর প্রতিবেদক

কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়ায় কেউ অনিয়ম বা ‘দুই নম্বরি’ করতে চাইলে তার নাম ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কুষ্টিয়ায় উপরওয়ালা বলে কেউ নেই, উপরওয়ালা আমি। তাই কেউ দুই নম্বরি করতে চাইলে আমার কথা বলবেন। বলবেন, মাওলানা সাহেবের কাছে টাকা দেওয়া আছে, তার সঙ্গে যোগাযোগ করুন। এত ক্ষমতা নিয়ে কুষ্টিয়ায় কে চলে আমি দেখব।”
এ সময় তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের উন্নয়ন বিষয়েও আশ্বাস দেন। তিনি জানান, মেডিকেল কলেজ স্থানীয় মানুষের আবেগ ও প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে কলেজে সীমিতসংখ্যক বিভাগ চালু রয়েছে, তবে খুব শিগগিরই নতুন অগ্রগতির খবর আসবে। তিনি বলেন, “এই মেডিকেলের মাত্র কয়েকটি বিভাগ চালু হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আপনারা একটি সুখবর পাবেন।”
মতবিনিময় সভায় মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



ফেসবুক কর্নার