July 2, 2026, 9:25 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

লোহাগাড়ায় ফুটপাত পরিদর্শন, ব্যবসায়ীদের দুঃখ-দুর্দশা শুনলেন এমপি শাহজাহান চৌধুরী

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী স্টেশনের ফুটপাত এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তিনি ব্যবসায়ীদের নানা সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শুনেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ফুটপাত এলাকায় উপস্থিত হলে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা, উচ্ছেদের ভয়, চাঁদাবাজি এবং মৌসুমি বৃষ্টিতে ব্যবসার ক্ষতির বিষয় তুলে ধরেন। ব্যবসায়ীরা জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি ও অনিয়মিত বেচাকেনার কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এর সঙ্গে উচ্ছেদ আতঙ্ক তাদের জীবিকাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। পাশাপাশি তারা জানান, ইজারার নামে বাড়তি টাকা নেওয়া হচ্ছে।
এ সময় এমপি শাহজাহান চৌধুরী বলেন, “ফুটপাতের ব্যবসায়ীরা সমাজেরই একটি অংশ। তাদের জীবিকার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা প্রয়োজন। আইনশৃঙ্খলা ও জনস্বার্থ ঠিক রেখে কীভাবে তাদের পুনর্বাসন বা সুশৃঙ্খলভাবে ব্যবসার সুযোগ দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “জনস্বার্থে ইতিমধ্যে তিন দিনের মধ্যে সড়কের কার্যক্রম শুরু করছি। সাধারণ মানুষের সুবিধার জন্য আমার আইনগত যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেওয়া হবে। যে স্থানে আপনারা বর্তমানে ব্যবসা করছেন, তা ইজারার আওতায় পড়ে না। সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য অবৈধ ফুটপাত ধ্বংস করা হবে অতি দ্রুত।”



ফেসবুক কর্নার