April 28, 2026, 3:14 pm
শিরোনাম :
লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব

সরিষাবাড়ীতে গাঁজাসহ আটক ১

অভয়নগর প্রতিবেদক

জামালপুর প্রতিনিধ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল নিয়মিত অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা ইউনিয়নের কাঁচা রাস্তার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মো. খলিলুর রহমান (৪১), পিতা—মৃত মোসলেম উদ্দিন, সাং—বিলবালিয়া মধ্যপাড়া, থানা—সরিষাবাড়ী, জেলা—জামালপুর। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো প্রায় ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় সরিষাবাড়ী থানায় মামলা নং-১৩, তারিখ—২৬/০২/২০১৬ (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাকে জেল হাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার