April 28, 2026, 1:41 pm
শিরোনাম :
তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন নিদর্শন, এলাকায় চাঞ্চল্য হজ পালনে গিয়ে সৌদি আরবে জামালপুরের শিক্ষকের মৃত্যু জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন  ধামরাইয়ে বেইলি ব্রিজের বেহাল দশা: দুর্ঘটনায় আহত বৃদ্ধা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসনের গুরুত্ব কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জে বিপর্যয়, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি ও জরিমানা গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

বাঘারপাড়ায় হাট-বাজারে পবিত্র রমজান উপলক্ষে তদারকি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজানকে সামনে রেখে বাঘারপাড়া উপজেলার হাট-বাজারগুলোতে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে নিয়মিত তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন। মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌরসভার চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। উপজেলা সদরের চৌরাস্তার ‘সাকিব স্টোর’, বাসস্ট্যান্ডের ‘দুলাল ফল ভান্ডার’ এবং বকুলতলার ‘রানা এন্টারপ্রাইজ’-এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা টাঙানো ছিল না। এ অপরাধে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে আদালতের পেশকার ও বাঘারপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার সাংবাদিকদের জানান, “রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সচেতন ক্রেতারা।



ফেসবুক কর্নার