April 23, 2026, 5:56 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

রাজশাহীর ভদ্রা বস্তিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার

অভয়নগর প্রতিবেদক

রাজশাহী নগরের ভদ্রা এলাকায় রেললাইনের পাশের একটি বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। প্রায় ২০০ পরিবার অধ্যুষিত এ এলাকায় কয়েকটি পরিবার গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে বস্তিবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন। এলাকাবাসীর দাবি, থানায় অভিযোগ জানালেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব নিয়ে সমন্বয়হীনতা থাকায় কার্যকর ব্যবস্থা দৃশ্যমান ছিল না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাসিন্দারা একযোগে সিদ্ধান্ত নেন—এলাকায় কোনোভাবেই মাদক বিক্রি বা সেবন করতে দেওয়া হবে না। ইফতারের পর একটি ঘরে মাদক সেবনের খবর পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং মাদকদ্রব্য ধ্বংস করেন। পরদিনও তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে সতর্ক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পৃথক অভিযান চালিয়ে কিছু গাঁজাসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠায় বলে জানান জেলা প্রসিকিউটর হেলাল উদ্দীন।
এ উদ্যোগে স্থানীয় সচেতন ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। নগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাঈম বলেন, মাদকমুক্ত পরিবেশ গড়তে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছেন এবং নজরদারি জোরদার রাখা হয়েছে। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, রেললাইনের নির্দিষ্ট অংশ তাদের আওতাধীন। আর রাজশাহী মেট্রোপলিটন পুলিশর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেলে পুলিশ অভিযান চালায় এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধকে তিনি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।



ফেসবুক কর্নার