July 2, 2026, 8:23 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

বাঞ্ছারামপুরে পরিচিতি সভায় অংশ নেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

অভয়নগর প্রতিবেদক

আজ সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিচিতি সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম সঞ্চালনা করেন এবং উপস্থিত থাকেন উপজেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধি।
সভায় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থানে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। পুরনো কাঠামো ফেলে নতুন কাঠামো তৈরি করে মানুষ যেন পরিবর্তনগুলো সরাসরি অনুভব করতে পারে, সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরের মানুষের প্রতি সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দায়িত্ব সকলের। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে সর্বোচ্চ চেষ্টা করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।



ফেসবুক কর্নার