July 2, 2026, 6:48 pm
শিরোনাম :
মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক

অভয়নগর প্রতিবেদক

যশোরে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আটক করেছে। শুক্রবার ভোররাতে পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে মমিন গাজী (৩৫) ও রফিক গাজীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২৪ ফেব্রুয়ারি বিকেলে মণিরামপুর উপজেলার রোহিতা বাজারে ‘জাহিদ টেলিকম’ নামের দোকানে নামাজের জন্য মালিক দোকান বন্ধ করেন। পরে ফিরে এসে তিনি দেখেন ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়েছে। ঘটনার তদন্তে ডিবির সাইবার ক্রাইম ইউনিট অভিযান শুরু করে।
গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।



ফেসবুক কর্নার