July 2, 2026, 6:20 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বেহাল দশায় শিক্ষার্থীদের দুর্ভোগ

অতনু বিশ্বাস

কুষ্টিয়া থেকে ঝিনাইদহ মহাসড়কের বেহাল অবস্থার কারণে জনজীবন চরম ভোগান্তির শিকার হচ্ছে। খানাখন্দ ও বড় বড় গর্তে ভরা সড়কটি এখন কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই রুটে চলাচলকারী শিক্ষার্থীরা।
মহাসড়কের পাশেই অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়-সহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। রাস্তার খারাপ অবস্থার কারণে স্বাভাবিকের তুলনায় ২–৩ ঘণ্টা বেশি সময় লাগছে, ফলে অনেকেই সময়মতো ক্লাস ও পরীক্ষায় উপস্থিত হতে পারছেন না। বড় গর্তে পড়ে বিশ্ববিদ্যালয়ের বাস ও পাবলিক বাস বিকল হয়ে মাঝপথে আটকে পড়ার ঘটনাও ঘটছে। দীর্ঘ সময় ঝাঁকুনি ও ধুলোবালির মধ্যে যাতায়াত করায় শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, কুষ্টিয়ার বটের তৈল এলাকা থেকে ঝিনাইদহ পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পিচ-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্ত মরণফাঁদে পরিণত হয়। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগ মাঝে মাঝে অস্থায়ীভাবে গর্ত ভরাট করলেও তা টেকসই হচ্ছে না। শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার করে সড়কটি চলাচল উপযোগী করা হোক, নচেৎ একাডেমিক কার্যক্রম ও স্বাভাবিক জনজীবন আরও ব্যাহত হবে।



ফেসবুক কর্নার