June 24, 2026, 2:15 pm
শিরোনাম :
নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র

৬৪ জেলায় বিনামূল্যে বেকার যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

অভয়নগর প্রতিবেদক

যুব উন্নয়ন অধিদপ্তর-এর আওতায় দেশের ৬৪ জেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবকদের জন্য এপ্রিল-জুন মেয়াদে তিন মাসব্যাপী বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আবেদনের শেষ সময় ৩ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক বন্ধ থাকবে। আবেদন শেষে প্রার্থীদের এডমিট কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।
বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা ৬ মার্চ এবং মৌখিক পরীক্ষা ৭ মার্চ অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে। ১০ মার্চ ২০২৬ তারিখে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
প্রশিক্ষণের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/আলিম বা সমমান পাস। আইসিটি ও কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণ চলবে সপ্তাহে ৬ দিন, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (দৈনিক ৮ ঘণ্টা)। তিন মাসে মোট ৭৫টি ক্লাসের মাধ্যমে ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ প্রদান করা হবে।
উল্লেখ্য, ভর্তির জন্য কোনো ফি নেওয়া হবে না। বরং প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা প্রদান করা হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
কোর্সটি পরিচালনা করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।



ফেসবুক কর্নার