July 2, 2026, 4:42 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

ঝিনাইদহে শিক্ষিকার ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার ঝড়

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহে মাওয়া জান্নাত নামে এক স্কুল শিক্ষিকার ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার সকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি চিত্রকর্ম ও কবিতার মতো একটি লেখা পোস্ট করেন। পোস্টটি প্রকাশের পরই তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষিকা ঝিনাইদহের একটি শিক্ষা প্রতিষ্ঠান চারুগৃহে কর্মরত এবং নিজেকে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত আবৃত্তিকার ও কবি হিসেবে পরিচয় দেন। তার পোস্টে রূপকধর্মী ভাষা ব্যবহার করা হয়, যা অনেকেই অশালীন ও শিক্ষকের মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
ফেসবুকে বহু ব্যবহারকারী পোস্টটির সমালোচনা করে একে “কুরুচিপূর্ণ” ও “শিক্ষকসুলভ আচরণের পরিপন্থী” বলে আখ্যা দেন। নাসিরুল ইসলাম নামে এক অভিভাবক অভিযোগ করেন, তার সন্তান ওই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে। একজন শিক্ষকের কাছ থেকে এমন বিতর্কিত পোস্ট কাম্য নয় বলে তিনি মত প্রকাশ করেন।
এ বিষয়ে মাওয়া জান্নাত বলেন, তিনি যে ছবি পোস্ট করেছেন সেটি একটি বিখ্যাত পেইন্টিং এবং এতে বিতর্কের কিছু নেই। তার দাবি, এটি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট এবং মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে তিনি পোস্টটি করেছেন।
চারুগৃহ স্কুলের প্রধান শিক্ষক আরেফিন অনু জানান, সংশ্লিষ্ট শিক্ষিকা প্রতিষ্ঠানের ভেতরে দায়িত্বশীল শিক্ষক হিসেবে কাজ করছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কী পোস্ট করছেন, তা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন তিনি।
ঘটনাটি নিয়ে এলাকায় ও অনলাইনে আলোচনা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার