June 22, 2026, 10:39 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

নন্দীগ্রামে মিলন হত্যার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আলোচিত মিলন হোসেন হত্যার ৭নং এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
ঘটনার সূত্রপাত গত ১৯ ফেব্রুয়ারি রাতে, যখন পূর্বশত্রুতার জেরে নন্দীগ্রামের বুড়ইল গ্রামে মিলন হোসেন (১৭) নামের কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহতের বাবা দিলবর হোসেন বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি নন্দীগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১নং আসামি করা হয় শাহিন হোসেন ছেলে শামীম হোসেন (২২)-কে এবং ১৩ জনের নাম উল্লেখসহ ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
পরবর্তী সময়ে, রবিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে এ হত্যার দ্রুত বিচার ও গ্রেপ্তার দাবিতে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাককে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রাখছে।



ফেসবুক কর্নার