July 2, 2026, 4:21 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী’ ব্যানার টানানোর ঘটনায় উত্তেজনা

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙা কার্যালয়ের ধ্বংসস্তূপের সামনে ‘উদ্বোধনী’ ব্যানার টানানোর ঘটনা নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। শনিবার দুপুরে নগরের কুমারপাড়া এলাকায় এই ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় নেতৃত্ব দেন বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। তিনি জানান, অস্তিত্বহীন কার্যালয়ের সামনে ব্যানার টানানোর খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হন এবং ব্যানারটি অপসারণ ও দাহ করেন। আশপাশের সিসিটিভি ফুটেজের মাধ্যমে কারা এটি টানিয়েছে তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ব্যানারটি টাঙিয়ে রেখেছিল। তবে কারা এটি টানিয়েছে বা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে ধ্বংস করে। পরে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আরও একটি ঘটনায় ভবনের অবশিষ্ট অংশও নিশ্চিহ্ন হয়।



ফেসবুক কর্নার