July 2, 2026, 4:41 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে তেলের অনিয়ম, বিএসটিআই ধরা দিয়েছে সরাসরি প্রমাণ

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত রফিক ওয়েল ফিলিং স্টেশন নিয়ে অভিযোগ উঠেছে যে, প্রতিদিন প্রায় দুই হাজার টাকা মূল্যের তেল কম দেওয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাম্পটিতে তেলের এই অনিয়ম চলছিল এবং এতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) অধিদপ্তর ঘটনাস্থলে পৌঁছে পেট্রোল, ডিজেল ও অক্টেন মাপের পরীক্ষা চালায়। পরীক্ষার পর অনিয়মের সরাসরি প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, তেলের মাপের সঙ্গে প্রকৃত পরিমাণের পার্থক্য পাওয়া গেছে এবং এ ধরনের অনিয়ম গ্রাহকদের ক্ষতি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাম্পটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই অনিয়ম বন্ধ করা হবে এবং ভোক্তারা নিরাপদভাবে তেল কিনতে পারবেন।



ফেসবুক কর্নার