July 2, 2026, 4:39 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

পঞ্চগড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

অভয়নগর প্রতিবেদক

পঞ্চগড় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় শহর শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এই অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাসার বসুনিয়া, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ জয়নাল আবেদীন ও মোঃ সাদ্দাম হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শরিফুল ইসলাম।
প্রধান অতিথি মোঃ আবুল বাসার বসুনিয়া বলেন, “রাস্তাঘাটে ভ্যানচালক, রিকশাচালক, ঠেলাওয়ালা ও অন্যান্য শ্রমিকরা দুর্ঘটনার শিকার হলেও এখনও সঠিক চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন না। এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়।” তিনি আরও বলেন, “বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্যে তেমন কোনো পরিবর্তন হয়নি। তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
তিনি শ্রমিকদের জন্য দুর্ঘটনা বীমা, চিকিৎসা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারের দাবি জানান এবং শ্রমিকদের সংগঠিত হয়ে ন্যায্য অধিকার আদায়ের আহ্বান জানান। বক্তারা আরও উল্লেখ করেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকেরা হলেও তারা এখনও অবহেলিত। তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়ার প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



ফেসবুক কর্নার