July 2, 2026, 4:41 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

শেরপুরে নন্দীর বাজারে অভিযান: ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

শেরপুরে নন্দীর বাজারে অভিযান: ৫,২০০ পিস ইয়াবাসহ ৭০
শেরপুর শহরের নন্দীর বাজার এলাকা থেকে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ৭০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড় ও নয়াপাড়া এলাকায় বকশীগঞ্জ‑নন্দীর বাজার সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে পরিচালিত অভিযানে লোক পথ চলাফেরায় সন্দেহজনক আচরণ করার পর মো. আব্দুর রশিদ (৭০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর (চরপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
এ ঘটনায় অধিদপ্তরের উপ‑পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামির তথ্যের সত্যতা নিশ্চিত করেন এবং জানান, আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার